পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

সমাচার প্রতিবেদন :

পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর বিদিমন্দিরে এই আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস (স.প্র.ঋ) এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ)।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনএসআই পাবনার উপ-পরিচালক লুৎফর কবির, ডিআইও-১ পাবনার পুলিশ ইন্সপেক্টর মুহম্মদ আনোয়ার হোসেন, পাবনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দুলাল হোসেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শফিউল ইসলাম, সৎসঙ্গের দপ্তর সম্পাদক শ্রী বলাইকৃষ্ণ সাহা, সদস্য শ্রী চিত্তরঞ্জন দাস, দৈনিক আমাদের সময় পাবনা প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, হিমাইতপুর পুলিশ ফাঁরির ইনচাজী তরিকূল ইসলাম, ডিএসবি পাবনার আব্দুল কালাম আজাদ, এনএসআই পাবনার মোঃ মাহফুজুর রহমান, ডিএসবি’র পারুল ইসলাম, সৎসঙ্গের সহ-কোষাধ্যক্ষ অমিত সরকার, ¯’ানীয় বিএনপি নেতা ও সমাজ সেবক আফজাল হোসেন প্রমুখ।

সভায় জানানো হয় আগামী ২, ৩ ও ৪ মার্চ পর্যন্ত তিন দিন ব্য পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে সুন্দরভাবে পালন করার জন্য সবাই মিলে সার্বিক সহযোগিতা করতে হবে। এসময় উৎসবের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *