শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

অবিশ্বস্ত যে মন—
    কৰ্ম্ম দক্ষ হয় কি কখন ?
নিষ্ঠানিটোল হয় কি কভু–?
    পেলেও সে নির্ধন।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-৫, চরিত্র-১০

যে সময়ে লাগবে যা’-যা’
   গুছিয়ে আগেই ব্যবস্থিতি,
করে সদা তৈরী থাকা
   দক্ষকৃতীর স্বভাব-নীতি।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-১, নীতি-১১২


ইষ্টস্বার্থের ধুয়োতে তুই
   আত্মস্বার্থ ঢাকি
চল্‌ছিস্ ক’রে ছলাকলা
   দিয়ে তারে ফাঁকি;
চলতে গিয়ে এমনি চালে
   ঠক্কর লাগে ফাঁকির তালে,
বৃত্তি-লেজে পা প’লে যায়
   ইষ্টনিষ্ঠা বাঁকি ।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-১, কপট টান-২১


কৰ্ম্মবিহীন আড্ডাবাজীদের
    যত গৌরব বাক্যে,
দেশবিদেশের খবর জোগায়ে
    থাকে তা’রা ঐ লক্ষ্যে ।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-৪, চরিত্র-২৯


খেয়াল রাখিস্ অন্তরে তুই
    কী অবস্থায় বলবি কী?
বলায় যেন ওঠেই ফুটে
    কূটনীতি আর ব্যক্ত ধী।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-৬, ব্যবহার-২২


ভক্তিভরা হৃদয় নিয়ে
    অসৎ-নিরোধ ক’রে যা,
অসৎ যা’রা—অনুরাগে
    সুষ্ঠু তালে বলুক, ‘বাঃ’ ।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-৫, অসৎ-নিরোধ-৫


কথাই হোক্ আর কাজেই হোক্
    কিংবা হোক্ না সঞ্চারণ,
শিষ্টনিষ্ঠ ধী-টি নিয়ে
    করিস্ সেটা নির্ব্বাহণ।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-৫, নীতি-৭১


নিষ্ঠা-অনুগতির সাথে
    দেখবি যেমন পারগতা,
সেখানে তেমন তা’কে দিবি
    বাড়াতে ক্রমে তা’র ক্ষমতা ।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-৪, কৰ্ম্ম-৮২


যা’তে তুমি যা’ বুঝেছ
    যেমন ভাব’ তা’ই ব’লো,
তা’ ছাড়া আর ধরলে বললে
    কল্পনাতেই হবে কালো ।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-৫, মনোবিজ্ঞান-১৪


ভাল দেখে যা’র নাইকো প্রত্যয়
   বদ্‌মনা তুই তা’কেই জানিস্,
যতই করুক তেমন জনা—
   কুৎসিতত্ব আছেই মানিস্।
      -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
      অনুশ্রুতি-৩, চরিত্র-৪৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *