বাঁচাবাড়ার কথা আরো
বিভব-বিদ্যায় কৃতির টান,
এ ছাড়া যে আলোচনা
সত্তাস্বার্থের কোথায় স্থান?
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, বিবিধ-১৩
মেয়ের বিয়ে সদৃশে সিদ্ধ
শ্রেয়তে আরো ভাল,
পুরুষের বিয়ে সদৃশে সিদ্ধ
অনুলোমেও নয় কালো ;
বিয়ের চলন চললে অমনি
সংস্কৃতিও শুভ হয়,
মেয়ের বিয়ে নীচুতে দিলে
ধ্বংসেই হয় লয় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, বিবাহ-৯
আচার্য ছেড়ে আচার্য্য ধরলি—
মূর্খতাতে দিলি পা,
জ্ঞানের বুকে মারলি ছুরি
লাভ হ’ল তোর ধৃষ্টতা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, সাধনা-৩০
নিষ্ঠানিপুণ রাগ—
কৃতির পথে ধৃতি এনে
জাগায় স্বস্তিযাগ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, বিধি-২৯
ভাল হ’লে তো ফুলেই ওঠ
মন্দে থাক মুহ্যমান,
ভালতেও ভাল চেয়েই থাক
মন্দেও ভাল চাও সমান ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, জীবনবাদ-৫১
লোকের কথা শুনেই যা’দের
প্রীতির বাঁধন যায় ছিঁড়ে,
নিষ্ঠাহারা প্রীতি তা’দের
স্বার্থ খুঁজে বেড়ায় ঘুরে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, প্রীতিরাগ-২৫
ভজন যেমন ভাগ্যও তেমন –
নিষ্ঠা যেমন যা’তে রয়,
ভাগ্যদেবী তেমনি ক’রে
প্রীতিসোহাগে তেমনি বয় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, বিধি-৬
সত্যিকার আদর্শ যিনি
সদ্গুরুও তিনি,
বেফাঁস লোকে বিভেদ দেখে
বাস্তবে না চিনি ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, আদর্শ-১১
বৈশিষ্ট্যকে ভাঙ্গলি যেই
ভাঙ্গলো শিষ্ট জননটাও,
বিশেষত্বের জগাখিচুড়ি
ব্যক্তিত্বকে করলো উধাও।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, বর্ণাশ্রম-৫
স্পন্দনার তোড় যেথায় যেমন
শব্দ-বিকাশও তেমনি,
প্রকৃতিও হয় তেমনতর
বৈশিষ্ট্যও হয় সেমনি ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, বিজ্ঞান-১৭
