শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

জীবন-বৃদ্ধির অভিযানে
     পূরণ-পোষণ-পালন-চলায়,
বাধা দেওয়াই অশিষ্টতা,—
     আঘাত করা সত্তাটায়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, নীতি-৫৭


শিষ্ট নেশায় চলছে নাকো
      কুল ব’য়ে ‘স’-ক্রমে,
ঠিক জানিস্ সেথা নাইকো প্রীতি,
      নিষ্ঠা অন্ধ ভ্রমে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, গার্হস্থ্য-নীতি-১০


ইষ্টনেশার দড়ি ধ’রে
     ডুব দিয়ে চল্ অতল-তলে,
অমর রতন সংগ্রহ কর্
     সত্তা দুলুক স্বস্তি-দোলে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, সাধনা-৪৫


ইষ্টনিষ্ঠায় ধৰ্ম্ম জাগে
      ধৃতিবোধে জ্ঞান,
কৃতির তালে জ্ঞানটি চলে
      জাগে ধৰ্ম্ম-ধ্যান ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, ধৰ্ম্ম-১৬


ওজঃ-দীপ্ত স্বতঃস্রোতা
     ঊর্জ্জী-তেজা যে যেমন,
অনেক অগুণ গুণে এনে
     জীবনও তা’র দাঁড়ায় তেমন।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, চরিত্র-২৩৪


পুরুষোত্তমের শিষ্ট নির্দেশ,
      না পালালে হয় দুঃখ অশেষ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, আদর্শ-৮


জাতি-বর্ণ-জন্ম-কৰ্ম্ম
     যেমনতর সুষ্ঠু হয়,
সুষ্ঠু ধাঁজে সেও তেমনি
     বৃদ্ধি কিন্তু পেতে চায়;
বর্ণানুগ প্রেরণা দিয়ে
     তা’কে দীপন করবে যেমন,
তেমনতরই ব্যক্তিত্বটা
     হয়ে উঠবে ব’য়ে জীবন।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, বর্ণাশ্রম-১৩

শূন্যে যা’রা ঝোলে
     পড়েই মাটির কোলে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, নীতি-৭

জন্ম, গুণ আর কৰ্ম্ম নিয়ে
     হয় সবারই আবির্ভাব,
জাতি-বর্ণ-গুণ যেমনই
     জীবনেও তা’র সেই প্রভাব;
নিষ্ঠা-আনুগত্য-কৃতি
     তেমনতরই তা’র ফোটে,
সংস্কৃতির পরিচর্য্যায়
     কৃতি-দীপনায় বেড়ে ওঠে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, বর্ণাশ্রম-২০

যা’র যেখানে টান,
      তা’র সেখানে প্রাণ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, ভালবাসা-১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *