সমাচার প্রতিবেদন :
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব আজ সোমবার শুরু হয়েছে। পাবনার হিমাইতপুরে আশ্রম প্রাঙ্গনে প্রভাতে সমবেত প্রার্থনার মাধ্যমে তিন দিন ব্যাপী এই উৎসবের শুভসূচনা করা হয়। পর্যয়াক্রমে চলেতে থাকে নানা কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় যুব সম্মেলন।
যুব সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোসাব্বির হোসেব সঞ্জু। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভপিতি শ্রী বিকাশ চন্দ্র দাস (স.প্র.ঋ.) এর সভাপতিত্বে যুব সম্মেলনে বক্তব্য রাখেন, ঢাকার শ্রী লিখন চন্দ্র রায়, ব্রাহ্মনবাড়িয়ার সঞ্জয় কুমার দাস, চট্টগ্রামের ডা. এস কে বল শুভ, শ্রী বিভু চক্রবর্তী, শ্রী বিমল চন্দ্র দে আকাশ, চাঁদপুরের শ্রী অনিক সরকার জয়, কক্সবাজারের শ্রী দুর্জয় পাল, কুষ্টিয়ার বিনয় ভৌমিক, ঢাকার স্বপন কুমার দে, মাগুড়ার বিনয় সরকার. কুমিল্লার শ্রী প্রসনজিৎ ঘোষ, রাজশাহীর কমল চন্দ্র পাল, কুমিল্লার শ্রী উত্তম কুমার সরকার (স.প্র.ঋ.), প্রকৌশলী সুমিত দত্ত টিটু, কাজল তালুকদার, ত্রিদ্বীপ দাস, প্রকৌশলী শ্রী শ্যামল চন্দ্র ঘোষ, শ্রী রনি সাহা, নেত্রকোনার শ্রী উত্তম কুমার সরকার (স.প্র.ঋ.) প্রমুখ। যুব সম্মেলনে ঠাকুরের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যের পাশাপাশি সংগীত পরিবেশন করা হয়।
